:- সম্পর্কের শুরুর দিকে দুজনে মিলে ঝুড়িভর্তি স্বপ্ন দেখতে হয় একসাথে।
.
"আমাদের দোতলা বাড়ি হবে,ছাদে একটা হাওয়াঘর থাকবে,কয়েকজোড়া পায়রা থাকবে,আরও অনেক রকমের জোড়া জোড়া পাখি"
.
"আমাদের বাড়িটার সামনে ছোট্ট একটা বাগান থাকবে।অথবা বেলকোনিতে থাকবে ফুলের টব।রুটিন করে গাছে পানি দিবো।যার আগে ঘুম ভাঙ্গবে,সে বেডসাইড টেবিলটায় ফুল এনে রাখবো"
.
"একদিন তুমি চা বানাবে আর অন্যদিন আমি।অথবা একদিন অফিস থেকে তাত্তাড়ি ছুটি নিয়ে চলে আসবে।একই কফির মগ ভাগাভাগি করবো আমরা।সাথে থাকবে সারাদিন কিংবা সারা সপ্তাহের জমে থাকা টুকটাক গল্প"
.
মেয়েটার কল্পনা ছেলেটার বলা এক লাইনের সাথে আরো বাড়তি চার লাইন জুড়ে দেয়।প্রতি রাতে ঘুমোনোর আগে মেয়েটা কল্পনায় নিজেকে আবিষ্কার করে মিষ্টি বউ অথবা গিন্নী রূপে।
.
যেখানে সে খোঁপা করে,ঘোমটা দিয়ে অথবা কোমরে শাড়ি গুঁজে পুরো দমে সংসার সামলাচ্ছে।বরের যত্ন করে ঘুম ভাঙিয়ে তাকে অফিসের জন্য রেডি করা,
টাই বাঁধার ছলে কাছে আসা,
লাঞ্চ প্যাক করে দেওয়া,
.
বরটার চলে গিয়ে কয়েক সিঁড়ি নেমে আবার ফিরে এসে কপালে চুমু খাওয়া,
বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়া,
মনোযোগ দিয়ে রান্না করা,
ঘর সাজানো,
.
.অফিস থেকে ফেরার অপেক্ষা,
চশ্মার ফ্রেম মুছে দেওয়া,
ভেজা চুল মোছা,
চুল আচড়ে দেওয়া,
জ্যোৎস্না বিলাস,
.
কুয়াশার ভোর,
বৃষ্টির রাত,
মেঘলা বিকেল,
রোদ মাখা দুপুর থেকে শুরু করে ছেলে মেয়েদের নাম ঠিক করা,
.
ওদের জামা জুতোর রঙ,
চুলের কাট আরও কত্ত কি!
বৃদ্ধ বয়সে নাতি নাতনী নিয়ে কক্সবাজার যাওয়ার পরিকল্পনা পর্যন্ত থাকে এই লিস্টে!
.
একেকটা স্বপ্ন,ইচ্ছা,
আকাঙ্ক্ষা অনেক যত্ন করে জমানো।
.
অন্যদিকে সম্পর্কের আগ থেকে ছেলেটার কল্পনা জুড়ে,স্বপ্নে তার চারপাশ ঘিরে রাখে শুধুমাত্র মেয়েটা।
.
মেয়েটার হাসি,
আড়চোখে তাকানো,
রাগ,
অভিমান,
মেয়েটার লজ্জা পাওয়া,
.
গালের টোল,
গোলাপি আভা,
ঠোঁটের তিল,
ছেলেমানুষি,
বোকামি,
.
শাসন,খেয়াল রাখা,
কপালের চুল,
চোখের কাজল থেকে শুরু করে হাত নেড়ে নেড়ে কথা বলা,
.
কিংবা পাশাপাশি হাঁটার সময় কথার ফাঁকে বেখেয়ালে আঙুল ধরে আবার ছেড়ে দেওয়া এবং আরো অনেক কিছু..
.
আর সেই সবকিছুই শুধুমাত্র মেয়েটাকে ঘিরেই।
তারপর হঠাৎ যাহোক কিছু একটা কারণে সম্পর্কটা যখন ভেঙ্গে যায় অথবা কোনো মতেই সামনে এগিয়ে নেওয়া যায় না,
.
ছেলেটা হারায় তার রাজকুমারীকে..মেয়েটাকে।
.
কিন্তু মেয়েটা হারিয়ে ফেলে তার একটা পুরো সংসার,বাচ্চাগুলোর জন্যে পছন্দ করা জুতোর রঙ,বৃষ্টি,আকাশ,সমুদ্র,জোনাকি,মুঠোভর্তি হাত সহো একজীবনের জন্যে জমানো সব স্বপ্ন আর পরিকল্পনা..তার পুরো জগত!
.
এক রাজকন্যা গেলে অন্য কাউকে রিপ্লেস করা কোনো ব্যাপার না,একটা সময় গুছিয়ে নেওয়া যায় হয়তবা। কিন্তু একই ভাবে আগের স্বপ্নে দেখা পুরো সংসার আর পৃথিবীটার প্ল্যানিং মেয়েদের ওখানেই শেষ হয়।
.
জীবন থেমে থাকেনা কারোই।কেউ খারাপও থাকে, ভালই থাকে কোথাও না কোথাও।একটাই তো জীবন..আর এক জীবনে,এক মানুষকে নিয়ে দেখা একটা স্বপ্নে অন্য কাউকে ভাবা যায় না।
.
একই ভাবে একই ভালবাসা এর পরের মানুষটাকে চাইলেও বাসা যায় না।এক মুহূর্তের একই ভালবাসা শুধুমাত্র একজনের জন্যেই বরাদ্দ...........
Post a Comment