মাহির সাথে বিবাহের ডেট টা ফিক্সড হয়ে গেলেও তেমন কথাবার্তা হয়না।মেয়েরা অনেক ভাবুক হয়,নিজ থেকে তো কোন কথাই বলেনা উলটে অন্য কেউ বললে তাকে খারাপ বলে।যদিও মাহি আমার হবু স্ত্রী তবুও ওই হবুতেই রাখলাম।কারন যে কোন মুহুর্তে বিয়ে ভেঙে যেতে পারে,কারন এখনকার প্রায় সব মেয়েরি bf থাকে।হয়তো মাহির ও আছে।কথাগুলো ভাবতেছি আর কপি গিলতেছি বারান্দায় দাঁড়িয়ে। হঠাৎ ফোনে কারো ফোন আসলো।স্ক্রিনে সেভ করা নাম্বার টা ভেসে উঠলো।কি জানি মনে করে অনেক আগে নাম্বার টা সেভ করে রেখেছি।তবে কখনো কথা বলিনি।এই সময়ে মাহির ফোন,আশাও করিনি।ফোনটা রিসিভ করে চুপ করে থাকলাম।ওপাশ থেকেও কোন শব্দ পাওয়া যাচ্ছে না।১ মিনিট প্রায় এভাবেই কাটলো।কিন্তু আমি এখনো কথা বললাম না।চুপ করেই থাকলাম
মাহি:-হ্যালো(ওপাশ থেকে কারো শব্দ শুনা গেলো,মনে হয় মাহিই)
সিয়াম:-হুম হ্যালো
---কি হলো আপনি এতক্ষন কথা বলছিলেন না কেনো
---আপনিও তো কথা বলেন নাই
---আমি বলি নাই তাই আপনিও বলবেন না??
---না তা না
---তাহলে কথা বলেন নাই কেনো
---সব জায়গায় থাকে লেডিস ফার্স্ট, তাহলে কথা বলার ক্ষেত্রে কেনো আমি আগে বলবো?
---উফ আপনি এত ভুল ধরেন কেনো??
---আপনি এত ভুল করেন কেনো??
---আপনি প্রশ্নের উত্তর কম দেন??
---আর আপনি প্রশ্ন বেশি করেন
---আপনি কি আমার সাথে ঝগড়া করার ফন্দি করতেছেনে
---ঝগড়া করা মেয়েদের পেশা,ছেলেদের না
---কি এত্ত বড় কথা!দাড়ান আপনাকে মজা দেখাচ্ছি
আমি কিছু বলার আগেই ফোনটা কেটে দিলো।কি ত্যাজ,অচেনা পুরুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানেনা।আমার কপালে মনে হয় দুঃখ আছে।কিছু করনীয় নেই,পুরুষ যেহেতু হয়েছি কপালে একটা আছে।
কিছুক্ষন পর আব্বুর ফোন আসলো
সিয়াম:-হ্যালো আব্বু আসসালামু আলাইকুম
আব্বু:-ওয়ালাইকুম আসসালাম
---জ্বী আব্বু কিছু বলবেন??
---তুই নাকি মাহির সাথে খারাপ ব্যাবহার করেছিস
---আমি!!!(মনে হইতাছে মঙ্গলগ্রহে চলে গেলাম,কে করলো এই ষড়যন্ত্র)
---হ্যা তুই,আমাকে মাহি এখন ফোন করে কান্না করতে করতে বললো
---কি বলো আব্বু,আমি তো তাকে কিছুই বলিনাই
---চুপ কর,বিয়ের আগেই মেয়েটাকে বকতেছিস,বিয়ের পর কি করিস আল্লাহ জানে
---কিন্তু আব্বু
---কোন কথা নয়,তুই এখন মাহিকে ফোন দিয়ে সরি বলবি
ব্যাস ফোন কেটে দিলেন।এত বড় ষড়যন্ত্র! প্রতিশোধ নিতে হবে প্রতিশোধ।এই মেয়ে কি নির্লজ্জ,বিয়ের আগেই আব্বুর কাছে আমার নামে বিচার দিচ্ছে।না এ হতে পারেনা শায়েস্তা করতেই হবে।
ফোন দিলাম,
মাহি:-হ্যাল্লু(ঢং করে)
সিয়াম:-ওই ঢং বন্ধ রাখেন,আপনি আমার বাবার কাছে কি বললেন
---আপনি যদি আমার সাথে সুন্দর করে কথা না বলেন তাহলে আমি আপনার বাবার কাছে এখনি ফোন করে বলবো আপনি আমাকে মারবেন বলেছেন
---কিহহ!!এত বড় মিথ্যে কথা
---হু,সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাকা করতে হয়
---আপনার আঙ্গুল মনে হয় বেশি বাকা
---কি বুজাতে চাইছেন?
---কিছু না
---আপনার মনে হয় আমাকে সরি বলার কথা,তাড়াতাড়ি সরি বলেন
---কখনো বলবো না
---ওকে এখনি আমি আপনার বাবাকে ফোন দিচ্ছি
---ব্ল্যাকমেইল করতেছেন
---অনেকটা ওইরকম কিছু
---ভুলে যাবেননা চোরের ৬ দিন তো বাড়িওয়ালার ১ দিন
---আপনি কি কোন ভাবে আমাকে চোর বলতেছেন??
---না না আপনি চোর হতে যাবেন কেনো,আপনি তো ডাকাত
---কিহহ!এত্ত বড় কথা আমাকে ডাকাত বললেন
---না না না না আপনাকে বলিনি।
---তো কাকে বলছেন
---আমি গরুকে বলেছি
---হুম,এখন সরি বলেন
---সরি(আস্তে করে)
---কি বললেন শুনি নাই
---কানে সমস্যা আছে আপনার??
---না তো
---তাহলে একবার বললে শুনেন না কেনো
---আপনি আবার বলবেন নাকি আমি আপনার বাবার কাছে বলবো
---সরি
---এই তো গুড বয়,এরকম বাধ্য হলেই তো হয়
দিলাম মুখের উপর ফোনটা কেটে,তখন আমার মুখের উপর ফোন কাটছে এখন আমি কাটছি।আহ....হা কি মজা।এখন রাগে নিশ্চই ফুসতে থাকবে।
এরপর আমি আমার ফোনটা বন্ধ করে রেখে দিলাম,এখন যতই চেষ্টা করুক না কেনো আমাকে কিছু বলতে পারবে না।এরপর থেকে মাহি আর আমাকে ফোন দেয়নি।সময় ও চলতে থাকলো এবং আমাদের বিয়ের দিন চলে এল।বিয়েটাও ভালোভাবে হয়েছে।কমিউনিটি সেন্টার থেকে এবার আমাকে আর মাহিকে একসাথে আসতে হবে।আমি আগে গিয়ে তাড়াতাড়ি করে বসে গেলাম।এমনিতেই এত মানুষ যেভাবে আমাকে পর্যবেক্ষণ করেছে মনে হয় তারা কোন ভিনগ্রহের প্রানি দেখতেছে।কিছুক্ষন পর মাহিও উঠলো।একি মেয়ের দেখি লাজলজ্জা কিছুই নেই।সকল মেয়ে স্বামীর বাড়ি যাওয়ার সময় কান্নাকাটি করে আর এ মেয়ে তো একটুও কান্নাকাটি করতেছে না।আমি জিজ্ঞাসা করলাম
সিয়াম:-তুমি কান্না করতেছো না যে??
মাহি:-মানে
---না মানে সকল মেয়েই তো স্বামীর বাড়ি যাওয়ার সময় কান্নাকাটি করে,তুমি কান্নাকাটি করছো না কেনো
---কিহহহ!!চুপ থাক(ঝাড়ি দিয়ে)
ওর "চুপ থাক" কথাটা এতটা জোরে হয়েছে যে তা ড্রাইভার এর কানে পৌছে গেলো।একবার পিছন পিরে আমার দিকে তাকালো।
ইজ্জতের ফালুদা বানাই দিছে।বাড়ি যাই ওকে শায়েস্তা করবো
বাড়ি পৌছে গেলাম।সবাই নতুন বৌকে পেয়ে আমাকে ভুলে গেছে।এদিকে অনেক্ষন যাবত কিছু খাইনা।বাসর রুম সাজানো কম্পলিট কিন্তু আমাকে ডুকতে কেউ দিচ্ছে না।তাই চুরি করে ডুকলাম,বাহ সাজানো সুন্দর হয়েছে তো।আমার ছোট টেবিল এর উপর একটা বক্স দেখতে পেলাম।উপরের কিছু লিখা পড়ে বুজতে পারলাম এটা মাহির বান্ধুবি তাকে দিয়েছে।যাক শায়েস্তা করার একটা উপায় তো পেলাম।বক্স টা খুললাম,একি এতো দেখি আমার পছন্দের চকলেট।
১০ মিনিটের মধ্যেই সবগুলো খেয়ে নিলাম।আহ...হা কি মজা।এত আনন্দ বিয়ে করেও পাইনি যতটা এখন চকলেট গুলো খেয়ে পেয়েছি।মাহি জানতে পারলে নিশ্চই কান্না কিরে দিবে।হয়তো কান্না করে দিবে।হিহিহি,ওকে কান্না করলে কিঊট লাগবে।আমি বসে বসে ওকে দেখবো।
তারপর চুপিচুপি বাসর ঘর থেকে বের হয়ে গেলাম।
রাত্রে.....
সেশ সময় এসে গেছে।প্রত্যেক পুরুষের জন্য একটা স্বরনীয় রাত।আমার ভাগ্যে কি হবে জানিনা।ভিতরে ডুকলাম।দেখলাম মাহি ঘোমটা দিয়ে বসে আছে।কি অভদ্র মেয়ে,কোথায় স্বামী এসেছে তাকে সালাম করবে তা না উনি বসে আছেন
আমি পাশে গিয়ে বসলাম
সিয়াম:-কেমন লাগলো আমাদের বাসা?
মাহি:-খুবই জঘন্য (ভেংচি দিয়ে)
---!!!
---.......
---ভুলে যেও না এটা এখন তোমার বাড়িও
---তাতে কি
---এই বাড়ি সম্পর্কে খারাপ কিছু বলা যাবেনা
---একশ বার বলবো
---আচ্ছা দেখা যাবে
---হুম
---একটা কথা বলবো
---কি কথা
---রাগ করবে নাতো?
---!! না বলো(তুমি করে বললো)
---সত্যি রাগ করবে না?
---না করবো না!
---ইয়ে মানে,তোমার বান্ধুবী তোমাকে একটা গিফট দিয়েছে না,নীল কালারের বক্স
---হুম
---হয়েছে কি ওইটা থেকে আমি সব চকলেট খেয়ে পেলেছি
---কিহহহহহহহহহ!!!!!!(চোখ বড় বড় করে)
---হুম
আর কিছু বলবো এর আগেই আমাকে এত জোরে চিমটি দিলো,যেনো মনে হলো কোন জ্বলন্ত শিক আমার গায়ে কেউ ডুকিয়ে দিয়েছে।কিন্তু মান সম্মানের কথা ভেবে চিৎকার দিই নাই কিন্তু চোখে পানি ঠিকিই চলে এসেছে।
মাহি আবারো রাগী চোখে আমার দিকে এগিয়ে আসলো আমাকে চিমটি দেওয়ার জন্য,নাহ এ হতে পারেনা।এত ব্যাথ্যা সহ্য করতে পারবো না।তাই বুকে সাহস নিয়ে মাহির হাত চেপে ধরে মাহির ঠোটে আমার ঠোট গুলো গুজে দিলাম।মাহি শান্ত হয়ে গেলো,যেনো গরম আগুনে পানি ঢেলে দিলে আগুন হঠাৎ নিবে যায়, ঠিক একইভাবে মাহির সব রাগ নিমিষেই চলে গেলো।থাক পরে কি হইছে আর বলবো না।
পরের দিন....
মাহি:-এইযে শুনছো
সিয়াম:-.......
---এই উঠো না?
---উউম
---হইছে অনেক ঘুমাইছো উঠো
---আমার পাশে আসো
---না তুমি একেবারে নির্লজ্জ
---আমি আবার কি করলাম
---কালকে তোমাকে চিমটি দিতে যখন আমি যাচ্ছিলাম তখন তুমি কি করলে?
---কি করলাম??
---থাক ন্যাকামি করতে হবেনা
---হিহিহিহি
অতঃপর মাহি বুজতে পারলো সে যতই ঝগড়ুটে হোক না কেনো,তার জ্বামাই অনেক মিষ্টি ; )
------------------সমাপ্ত-------------------
إرسال تعليق