আজ আমি বুঝতে পারছি তুমি আমার কখনো ছিলে না তুমি ছিলে এক অতিথি পাখি। অতিথি পাখিরা যেমন এক বসন্তে আলো ভরা ছায়া নিয়ে মানুষের মন জয় করতে আসে। ঠিক তুমিও আমার জীবনে অনেকটাই বসন্তের আলো ছায়া নিয়ে এসেছিলে। অতিথি পাখিরা অল্প সময়ের মধ্যে এসে মানুষের মন জয় করে নেয়। ঠিক তুমিও আমার মনটা জয় করে নিয়েছিলে। অতিথি পাখিরা খুব সহজেই মানুষের মনের গভীরে ছোট একটা জায়গা করে নেয় ঠিক তুমিও আমার জীবনে পুরো মনটাই দখল করে নিয়েছিলে। অতিথি পাখিরা যখন চিকচিক করে তখন প্রতিটা মানুষের মন আনন্দে ভরে ওঠে ঠিক তুমিও যখন আমার সাথে কথা বলতে আমারও আনন্দের সীমা থাকতো না। অতিথি পাখিরা যখন তাদের ডানা নাড়তে নাড়তে আকাশে ওড়ে বেড়াতো তাদের যে কি সুন্দর লাগতো বলে বুঝানো যাবে না ঠিক তুমিও যখন হাসতে তোমায় যে কি অপরুপ সুন্দর লাগতো আমি এক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। অতিথি পাখিরা যখন রাতের আধারে ঐ চাদ মামার সাথো লুকোচুরি করতো ঠিক তুমি তো আমার সাথে রাতের আধারে লুকোচুরি করতে। অতিথি পাখিরা মানুষের মনে এমন ভাবে জায়গা করে নেয় হাজার বার চেষ্টা করলেও তাদের ভুলা যায় না ঠিক তুমিও আমার মনের এতোটা গভীরে আছো যা কখনো ভুলা যায় না। অতিথি পাখিরা তাদের সব রং দিয়ে মানুষের মন আলোকিত করে ফেলে ঠিক তুমিও তোমার সব রং দিয়ে আমার জীবন আলোকিত করে ফেলছিলে। অতিথি পাখিরা মানুষকে নতুন করে দিগন্তের পথ দেখায় ঠিক তুমিও আমায় নতুন করে বাচার পথ দেখায়ছিলে। অতিথি পাখিরা মানুষের মনে এমন ভাবে জায়গা করে নেয় মানুষ তাদের হারাতে খুব ভয় পায় ঠিক তুমিও আমার জীবনে এমন ভাবে জায়গা করে নিয়েছিলে তোমাকে হারানোর খুব ভয় কাজ করতো। একদিন অতিথি পাখিরা হঠাৎ করে মানুষের জীবন থেকে চলে যায় ঠিক তুমিও আমার জীবন থেকে চলে গেছো অনেক দূরে। মানুষ এখনো ঐ অতিথি পাখিদের আশায় আছে জানে কোন দিন ফিরে আসবে না তারপরও তাদের ফিরে আশার অপেক্ষায় দিন গুনছে ঠিক আমিও তোমার আশায় আছি জানি তুমি আসবে না তারপরও তোমার ফিরে আশার অপেক্ষায় আছি।
তোমাকে যে আমি সত্যি ভালবাসছিলাম কিন্তুু তুমি অতিথি পাখিদের মতোন আমার জীবনে এসে আবার কেনই বা চলে গেলে। তোমাকে হারানোর কষ্ট আমার জানা ছিলো না কারন তোমাকে কোন দিন হারাতে চাই নি আমি তারপরও তুমি জীবন থেকে চলে গেলে। শুধু একটা কথাই বলবো থাকো ভাল থাকো সুখে থাকো এই কামনা করি। এখনো তোমার ফেরার অপেক্ষায় পথ চেয়ে আছি জানি ফিরবে না তারপরও মন মানে না তাই তোমার পথ চেয়ে আছি,,,,,,,
আর একটা গানই মনে পড়ে যায়
ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো..........প্রিয় তোমার মালা খানি বাউলের মনটারে আমার ভেতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হ্দয় জুড়ে........
ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবেন

Post a Comment