অবশেষে অশেষ পাত্রী দেখা শেষ করে বাপ তার এক কলিগের মেয়ের সাথে আমার বিয়ের কথা পাকাপাকি করেছ! এই নিয়ে বাড়িতে চলছে ছোটখাটো বিয়ের আমেজ.... নানান মানুষের সমাগম বাড়িতে! অনেকে বলছেঃ- মেঘ ভাইয়া বলবেন কিন্তু প্রথম রাতের অনুভূতি! এক বিবাহিতা বান্ধবি ওর অনুভূতির গল্প শুনিয়েছিলো ওর জামাই এসেই অধিকার ফলায়! শুনে রাগ হয়ছিল! না না আমি এসব কিছু করব না! আগে প্রথম রাতে তাকে সুন্দর করে রোমান্টিক ভাবে প্রপোজ করব! তারপর বউয়ের পেট থেকে কথা বেড় করব তার কইটা রিলেশন ছিলো বা আছে!! সে ভার্জিন তো?? শুনেছি নিযে ভাল হলে বউ ভাল পাওয়া যায়! এই কথা মেনে কখনওই কোন মেয়ের সাথে বন্ধুত্ব করিনি! কি হবে এসব দিয়ে? ধ্যাত মেয়ে দেখলেই আমার গাঁ জ্বলে..... দুদিন পর আমার এই মেয়ের সাথে সংসার করতে হবে? সেটাও কথা তবে বিয়ে করা বউ আর আশেপাশের সুন্দরি মেয়ে কী এক?? না বিয়ে এবার একটা করতেই হবে.......
-----
ক্রমেক্রমে অনেক মানুষের উপস্থিতি বাড়তে লাগলো, বিয়ে যেন এইবার করবোই.... ওরে সুবাহান মৌলা আমার ঘড়ে বউ? তথা আমি বউ পাবো?? আমার মতো একটা ভ্রমরের একটা গোলাপ হবে? যে গোলাপ শুধু আমার?? ওরে খুদা ভাবতে কিরাম কিরাম লাগিচ্ছে... পরানের মধ্যে একিসের শীতল বাতাস প্রবাহিত হচ্ছে..... ব্যাপক প্রস্তুতি চলছে বাড়িতে!!
---
বাপ পেনশন থেকে বেশ টাকা পেয়েছে, বিয়েতে খরচ করছে সব বাপ..... আমি তো বেকার টাকা কই পাবো?? চাকরিবাকরি আমার অনেক পরে, ঘড়ে এমন বাপ থাকতে কি টাকার দরকার আছে?? বাপ যখন হাসিহাসি মুখে নিজেই বলেচলেঃ- মেয়ে আমার খুব চেনাজানা, বেশ লক্ষি মেয়ে! আমার ছেলে সুখেই থাকবে.... বাপের মুখে ঐ মেয়ের প্রশংসা শুনে কলিজা জুড়িয়ে যেতো! আহা! আমার বউ হবে সেই মেয়ে যেই মেয়ে এতো লক্ষি.......
---
বিয়ে করার সখ আমার সেই ssc দিছি যখন তখন থেকে!! এরপরে মাস্টার্স শেষ করেছি এই স্বপ্ন বুকে পেলেপুষে..... আজ পূরণ হতে চলেছে আর কী লাগে?? মেয়েদের হাত নরম হয় শুনেছি এই বাল আর জীবনে ছুঁয়ে দেখতে পাড়লাম না! নরম হয়?? কতটা নরম?? তাদের মুখের মধ্যে ময়দা মাখার পর হাত দিলে কেমন অনুভূতি হয়?? এসব কথা অনেক ভেবেছি কিন্তু উওর পায়নি......!!
---
কলেজ জীবনে বা ভার্সিটি তেও কোন নারীর সংস্পর্শে আসাহয়নি বলেছি না নারীর প্রতি আমার একটা অনিহা কাজ করে, তবে তাদের মতো মিষ্টি কাউকে খুঁজতে খুব ভালোলাগে....
----
এদিকে বাড়িতে চূরান্ত কার্যক্রম চলছে! প্রায় সব মেহমান বাসায় এসে গেছে! যার ফলে দ্রুত সবকিছু শেষ হচ্ছে.... জ্বী হ্যা আগামীকাল আমার বিয়ে.....! কন্যার নাম বা পিক কিছুই দেখা হয়নি....! শুনেছি মেয়ের বাপ খুব ধার্মিক! আর মেয়েও! তারউপরে আমার বাপ তো আছেই!
---
বিয়ের দিন এসে গেলো! শালা বুক কাপছে খুব খেয়াল করলাম! এতো বুক কাপে কেন? ভাবছি বিয়ে করব না! খুব ভয় করছে আমার! ওরে দাদু একটা মেয়েকে দেখাশোনার ক্ষমতা কি আমার আছে? আমি নিজেই নিজের খেয়াল রাখিনা.. ব্যাপক খারাপ লাগছিল... যায়হোক গোসল সেরে শেরোয়ানী গায়ে চাপিয়ে পাজামা পড়ে মাথায় একটা পাগড়ি দিয়ে যাচ্ছি শশুর বাড়ি? না বিয়ে করতে?? সত্যিই এখন লজ্জা করছে আমি শশুর বাড়ি যাচ্ছি! আচ্ছা যদি বিয়ে ভেঙ্গে যায়? আর ওরা বলে এই বিয়ে হবেনা?? এসব ভাবতে ভাবতে বুকে পিপাসার মরুভূমি উঠেছে.... আর কী গাড়ি ততক্ষনে একটা বাড়ির সামনে এসে হাজির! কিছু মেয়েরা চিল্লাচ্ছে বাল আইছে বাল আইছে! ধ্যাত বর আইছে বর আইছে বলছিল" আমার কাছে সবকিছু উলটা মনে হচ্ছিল.... ও হরি! কিছু মেয়ে এসেই আমাকে খুঁচা মেরে নানান কথা বলছিল, শুনে আমার ভয় আরও বাড়তে লাগলো, পাশে বসা কাজিনরা এসব মেয়ে পেয়ে মজা নিতে লেগে গেলো, এজন্য বলে বিয়ে বাড়ি সবকিছু হয় এখানে!! তারপর মেয়ে গুলা আমার হাত ধরে নিচে নামাতে এলো, আমি ওদের হাত ধরলাম না! বউ শুনকে খেপে যাবে, নিজেনিজে উনাদের সাথে এগোলাম! একটা মঞ্চের ভেতর বসানো হল! আমরা যথারিতী বসে গেলাম, তারপর অনেকে আমাকে দেখছে সেল্ফি নিচ্ছে, অনেকে বলছে, " দুলাভাই সেল্ফি? দুলাভাই স্মাইল? দুলাভাই বাল? " ধুর বিয়ে হয়না কেন?? বউ নিয়ে ঘড়ে যাব কখন? আমার একটা বউয়ের স্বপ্ন সে কতদিনের আজ পূরণ হতে চলেছে এটা কি কম??
--
এরপরে নাস্তা নিয়ে এলো মেয়েরা, আমার কিছু কাজিন চলে গেলো সেল্ফি নিতে আমার বউয়ের সাথে, ধ্যাত আমি যেতে পারছিনা কেন সেল্ফি নিতে? কেন যার বিয়ে সে কি সেল্ফি নিতে পারবেনা? না যার বিয়ে সে মজা করতে পারবেনা?? ধুর ফালতু নিয়ম! আমার ইচ্ছা করছে আমি লাফালাফি করি এখানে বউয়ের সাথে....! এক কাজিন এসে বউয়ের পিক দেখাবে তারজন্য ৫২০ টাকা ছদগা দিতে হবে! আমি বললাম লাগবেনা, কাজিন বললঃ- বউ দেখতে ভাল না ভাইয়া, চলেন বাড়ি ফিরে যায়.... আজকে আমার ক্রিকেট ম্যাচ আছে ভাইয়া....
আমি বললাম- যাবি না লাত্থি খাবি?? খেতে এসেছিস খেয়ে চলে যা!!
--
সত্তিই তো কিছু মানুষ যেন খেতে এসেছে শালারা সস্তা খাবার পাচ্ছে আর কি ছারে? আর আসছে নানান রকম খুঁচা মারা কথা বলতে! ধুর আজকে একটা গফ থাকলে ভাল হতো এখন গফ আমাকে সাহস দিতো কিভাবে বিয়ে করতে হয়? কিন্তু বউ শুনলে কি বলবে?? কীই এমন বলবে আমি বলবো একটু নার্ভাস লাগছিল তায় তো........!
---
যাক অনেক ঝামেলার পর কাজী সাহেব আমার মুখ থেকে কবুল শব্দটা আদায় করে নিলো, তখন জানলাম মেয়েটার নাম "মায়া"... বাহ ম তে- মেঘ ম তে - মায়া , মিইল্লা গেছে মামা... খাবারদাবার পর প্রায় সন্ধ্যা লাগালাগা ভাব ঠিক তখন বিয়েটা শেষ হলো, এরপরে কন্যার বাপ মানে আমার শশুর আব্বা আমাকে বললঃ- বাবা মেঘ আমার মেয়েকে তুমি দেখে রেখো, ও অনেক বাচ্চা মেয়ে, খুব বাইনা করে কিন্তু খুব লক্ষি মেয়ে, ভাল রেখো বাবা!
আমি মনেমনে বললামঃ- আপনার মেয়ে মানেও তো আমার মেয়ে, হঠাৎ বুঝতে পেরে লজ্জায় জিভে দাত চাপলাম কি ভাবলাম এইটা আমি? যাইহোক এরপরে গাড়ি বাড়ির দিকে যাচ্ছে......
--
ল্যাম্পপোস্টের আলো আমার রোমান্টিক বানিয়ে দিচ্ছে, আর অন্যদিকে ড্রাইভার মিনারের গান বাজাচ্ছিল ঠিক তখুনি মন আমার আর মানছিল না, তবুও ইচ্ছা করছিল আড়চোখে একবার দেখি, আমার বউ আমি দেখলে আর বাপের কি?? উফফ বউ আর আমি? আমার পাশে যে বসে আছে সে আমার?? মেঘ আজকে বিবাহিত? লজ্জায় মরি! যাইহোক মনটা বেশ উদার লাগছিল কারণ আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি এই কারণ..
---
বাসায় এলাম এইবার বউকে এটা খাওয়ানো, ওটা খাওয়ানো, ধুর কখন বলবে মেঘ রুমে যা! বলে না কেন? বিয়ে হয়ছে ৩ ঘন্টা আগে এখনো কেন রুমে পাঠায়না! বউ তো পুরাতন হয়ে যাচ্ছে, আব্বা এই বউ পুরাতন বাসিপচা হলে আমি ফেরত দিয়ে এসে আরেকটা বিয়ে করব.... কি আজব আর কতক্ষন অপেক্ষা করব?? ৪ ঘন্টা হলো..... না না কিছু একটা করতে হবেই! বউ তো পুরাতন হয়ে যাচ্ছে, এখন আমিই রুমে চলে গেলাম, দ্রুত ড্রেস চেঞ্জড করলাম, বউ এলেই জড়িয়ে ধরবো, শালা বছরের স্বপ্ন জড়িয়ে ধরা, ওর কোলে মাথা রাখা তাছাড়া ওর হাত ধরা, কিন্তু রুমে আসেনা কেন?? ধ্যাত..........!!
---
১১;৩৫ তখন রুমে এলো, কিন্ত এখন আর জড়িয়ে ধরার সাহস নেই, বুক কাপে কেন?? ওরে দাদু ঠ্যাং দেহি কাপে?? ওরে আমি এতো ভিতু কেন?? ফোন বেজে উঠলো - কাছে এসো কাছে এসো! বউ শুনে ফিক করে হেসে দিলো, আহা বউ আমার মনের ভাব বুঝতে পারছে.... তার মানে এই টোনেই কাজ হবে বুঝলাম.....! ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বিছানায় উঠে বসলো, তখন আকাশে পূর্ণিমা, জানালা দিয়ে আলো ঘড়ে আসছে আমি কাপাকাপা সুরে বললামঃ- আয়ায়াপনিই কী মায়া?
বউ বলল;- না আয়ায়ামিইই মায়ায়ায়ার বোন,
আমি- ধ্যাত আপনি মজা করছেন,
বউ- না না সত্তিই বলছি মায়ায়ায়া আয়ায়ামার বড় বোন....
আমি- আপনার হাত টা ধরব একটু?
বউ- আমি তো মায়ায়া না তাহলে আমার হাত ধরা কি ঠিক হবে?
আমি- কি যে বলেন....
---
এরপরে বউ আমাকে বলল চাটনি খাবেন? আমি থ! তারপর বললাম চাটনি কেন খাবো? মায়া মুচকি হাসি দিয়ে বলল, আমার কাছে একটা চাটনি আছে চলেন দুজন ভাগ করে খায়.....! আমি লজ্জা পেয়ে বললাম - না থাক... এ কথা শুনে মায়া বললঃ- আমার চাটনি ফুরিয়ে গেছে, আপনি এখুনি দোকান থেকে চাটনি এনে দিন, না হলে আমি চিৎকার করব, সবকিছু ভেঙ্গে ফেলবো,, আমি কাপাকাপা সুরে বললাম, কি বলেন সব ভেঙ্গে ফেলবেন? বউ রেগে আগুন হয়ে বলল- হ্যা, এখুনি চাটনি এনে দিন!! আমি ভেবে দেখলাম দোকান এখন বন্ধ, কেন যে তখন চাটনি খেলাম না ভাগ করে, তার শাস্তি এখন আমাকে পেতে হচ্ছে, ঠিক তখুনি মনে পড়লো আমার শশুর আব্বায় বলেছিলঃ আমার মেয়ে খুব বাচ্চা মেয়ে, তার মানে আমি এ কাকে বিয়ে করেছি?? এই মেয়ে এখনো চাটনি খায়?? আব্বা ও আব্বা আব্বা?? এই বউ ফিরিয়ে দিয়ে আসেন, আমি আবার আরেকটা বিয়ে করব....!
إرسال تعليق