সময় তখন রাত এগারোটা,
>> তুমি আবার আমার সতিনকে বাসায় নিয়ে আসছো? (পরিচিত নারী কন্ঠ)
আমি একটু ভ্যাবাচেকা খেয়ে দরজার দিকে তাকালাম! দেখি কোমড়ে হাত দিয়ে নিলিমা দাড়িয়ে আছে! মনে মনে ভাবলাম মেয়ের মাথায় গ্যাসটিক আছে নাকি, তবে প্রকাশ করলাম না। যে মেয়ে ভালোর ভালো তো খারাপের ডবল খারাপ! আর যে খারাপের কথা বলছি সে সম্পর্কে আমার বউ!
>> সতিন? সেটা আবার কি? খায় না মাথায় দেয়?(আমি)
>> এই একদম ঢং করবা না! তুমি সারাদিন অফিসে কি কাজ বাদ দিয়ে মেয়ের পিছে ঘুরো নাকি ওদের সাথে টাংকি মারো যে অফিসের কাজ বাসায় করতে হয়?(নিলীমা)
>> ও আচ্ছা এই ব্যাপার? আগে বলবা না? এই দেখো বন্ধ করলাম! এবার খুশি তো?(আমি)
>> জ্বি! খুব খুশি! ওদিকে সরো শোব আমি! পুরো খাট নিজে দখল করলে আমি শোব কোথায়? (নিলীমা)
>> কেন আমার বুকে কি জায়গা কম পড়েছে নাকি?(আমি একটু শয়তানি করেই বললাম)
>> ধুর সারাদিন সংসারের সব কাজ করে রাতে যে একটু শান্তিতে ঘুমাবো সেটাও তুমি দিবা না তাই না! সারাক্ষণ শুধু ঢং আর ঢং! (নিলিমা একটু রাগ নিয়েই বললো)
>> তুমি এমন করে বলতে পারলে? খুব ব্যাথা পেলাম এই পিচ্চি মনে!(আমি)
>> পাইলে পাইছো করার কিছু নাই! গুড নাইট! (নিলিমা)
>>গুড নাইট..

একটু পরে,,,
>> এই?(নিলিমার ডাক)
>>.....(আমি নিরব)
>> এই? (আবার নিলিমার ডাক)
>> কিরে বাবা, চিমটাও ক্যান শুনছি তো! বলো? (আমি একটু রাগ দেখিয়ে বললাম)
>> এদিকে ঘুরো! (নিলিমা)
>> আচ্ছা ঘুরলাম এবার বলো? (আমি)
>> কথা না বলে ওদিক ঘুরে আছো কেন? বউ ভালো লাগে না? (নিলিমা)
>> না লাগেনা! বউ পুরান হইয়া গেছেতো তাই Attraction কমে গেছে! (আমি একটু শয়তানি করেই বললাম)
>> কি কইলি কুত্তা, যা কালকেই আমি বাপের বাড়ি চলে যাবো! (নিলিমা)
>> সত্যি? তাহলে এখনি Online থেকে টিকিট টা কেটে রাখি! বাসে যাবা নাকি ট্রেনে? (আমিও নাছোর বান্দা, হুম)
>> কিছুই করতে হবেনা তোমার, আমি নিজেই কাটতে পারবো! আর এবার যদি আমার বাপের বাড়ি তুমি যাও তাহলে খবর আছে তোমার! (নিলিমা)
>> না না, আর সেই ভুল করবো না আমি! তুমি দরজার বাইরে পা রাখার সাথে সাথে অন্য মেয়ে বাসায় আসবো! হিহিহি (ওর গা জ্বালানোর জন্যে বললাম!)
>> কি? আর থাকবোই না এখানে! এখনি চলে যাবো আমি! এই উঠলাম থাকো তুমি একা একা! (নিলিমা কথাটা বলেই উঠে বসলো!)
>> সত্যি? এই সুখবটা আমার গার্লফ্রেন্ডকে দেই একটু বসো!
।।
এরপর পাশে থাকা ফোনটায় এমনি একটু টিপাটিপি করে ডায়াল নম্বরের টোন শোনালাম আর ফোনটা কানে ধরে নিলিমা কে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলাম,
>> Hello Baby! আমার বউ এখন বাপের বাড়ি যাচ্ছে! বাসা একদম ফাকা! তুমি চলে আসো আমার ফ্লাটে! আজ আমরা অনেক মজা করবো! তারাতারি আসো আর থাকতে পারছিনা তোমাকে ছাড়া!! (আমি অভিনয় করে কথাটা বললাম)
।।
আড়চোখে দেখি নিলিমা চোখ বড়বড় করে চেয়ে আছে! মনে হয় আমার উপর ভাদ্রমাসের তাল এখনি পড়বে!
।।
>> কুত্তা আমি আর থাকবোনা এখানে! এখনি আম্মুকে ফোন করে সব বলে দেব আমি! (নিলিমা!)
>> আম্মুকে এর মাঝ টানার কি দরকার? নিজের ক্ষমতা থাকলে সেটা দেখাও! (আমি)
>> হ্যা তাই করবো! কাল সকালেই চলে যাবো আমি!(নিলিমা)
>> এই তুমি না একটু আগে বললে এখনি চলে যাবে? আবার কাল যাবে কেন? তোমার জন্য বেচারি আমার গার্লফ্রেন্ড শুধু শুধু হয়রানি হবে!! যার জবানের ঠিক নাই সেই দেবে আমার আম্মুর কাছে বিচার? হুম? আগে আমার গার্লফ্রেন্ডকে ফোন করে না করে দেই নইলে বেচারি শুধু শুধু কষ্ট পাবে!!(আমি)
।।
এরপর নিলিমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে আবার গার্লফ্রেন্ডকে ফোন দেওয়ার অভিনয় শুরু করে দিলাম আর ওকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলাম,,,
>> Hello baby এখন এসোনা! আমার দজ্জাল বৌটা কালকে চলে যাবে, আমরা কালকে মজা করবো! আমি কাল অফিস থেকে ছুটি নিয়ে তোমাকে তোমার বাসা থেকে উঠিয়ে সারাদিন ঘুরবো আর রাতে আমার বাসায় এসে একসাথে ডিনার করবো! ঠিক আছে? রাগ করোনা লক্ষি সোনা, বাই! Love you too & Hate you বউ! (আমি কথাটা বলেই জিবাই কামড় দিলাম! মনে মনে ভাবতে লাগলাম বলতে বলতে একটু বেশি বলে ফেলেছি! সেই জন্যেই তো লোকে বলে বেশি কথা ভালো না)
।।
আমি আস্তে করে নিলিমার দিকে তাকালাম! আমার কথা শুনে নিলিমা আর খাটে বসে থাকলো না, একবারে উঠে আঙ্গুল তুলে বলতে লাগলো,,,
।।
>> তুমি এইভাবে আমার সাজানো সংসারটা নষ্ট করলা? আমি আর এক মুহূর্ত তোমার সাথে বেড শেয়ার করতে পারবো না! চললাম আমি সোফায় শুতে তুমি থাকো একা একা আমি সকালেই চলে যাবো! (নিলিমা রাগ নিয়েই বললো)
>> টাটা সোনা! আজ পুরো বিছানায় আমি একাই রাজত্ব করবো! আহ কতদিনপর একা এক বিছানায়, ভাবতেই কি ভালো লাগছে! (আমি টিটকিরি করা শুরু করলাম)
>> শয়তান একটা! একবারো আটকালো না আমায়! আসলেই তুমি পাষান হয়ে গেছো! (আক্ষেপের সহিত নিলিমা কথা গুলা বলেই চলে যেতে লাগলো!)
>> নিলিমা ঐ দেখ ইঁদুর! (হঠাৎ চিল্লায়ে বললাম আমি)
>> আআআ.....
।।
এই সাউন্ডের পর কিছু একটা আমার উপর এসে পড়লো! পরিস্থিতি সামাল দিতে বললাম,
।।
>> এই ভয় নাই চলে গেছে, দেখ? (আমি)
>> না ভয় করে! (নিলিমা)
>> ভয় নেই, আমি আছিতো! এত বড় একটা মেয়ে তুমি ,আজ বাদে কাল একটা বাচ্চার মা হবে। এখনো ইঁদুরে ভয় পাও? (আমি)
>> চুপ করো! কে বলেছে তোমাকে থাকতে? যাও তুমি বৌ বাচ্চা ফেলে ঐ পেত্নী গার্লফ্রেন্ডের কাছে যাও! (নিলিমা)
>> তুমি ছাড়লে তো যাবো তাই না?(আমি)
এরপর নিলিমা আমাকে ছেড়ে দিয়ে বললো,
>> আমি কালকেই বাপের বাড়ি যাবো তুমি দেখে নিও! আমি আর থাকবোনা তোমার সংসারে! (নিলিমা)
>> আচ্ছা যেও তবে তোমার জিনিসপত্র প্যাকিং করার সময় সাথে আমার টাও নিও! আমিও যাবো তোমার সনে! (আমি)
>> তুমি কেন যাবে? কাল তো তোমার গার্লফ্রেন্ড আসবে, তোমরা সারাদিন ঘুরবা মজা করবা, আমাকে তোর আর তোমার ভালো লাগে না তুমি যাবে কেন? যেতে হবে না তোমার! থাকো তোমার গার্লফ্রেন্ড নিয়া। লুচ্চা একটা! (নিলিমা)
>> হাহাহা, Girl friend তো আমার Par time আর তুমি আমার Every Time! (আমি)
>> তুমি ঐ Par time নিয়াই থাকো! আমি তো তোমার Every time আমি কিছুক্ষণ না থাকলেও তোমার চলবে! ও ভুলেই গেছি, আমি না থাকলে তোমার কাজ গুলা কে করে দেবে তাইনা? সেই জন্যেই তোমার আবার আমাকেই লাগবেনি! শয়তান একটা!(নিলিমা)
>> হাহাহা, তুমি আমার One & only শয়তানি! (আমি)
>> হ্যা এই শয়তান টা আমার! আর কখনো যদি এমন করছো তো আমি সত্যি সত্যি চলে যাবো! এবারের মতন মাপ করে দিলাম! (নিলিমা)
>> আহা সখ কত! আমি যাইতে দিলে তো যাবে! আমি তোমায় রাগ করে কখনো বাপের বাড়ি পাঠাবো না! অনেক রাত হয়ে গেলো এবার এদিকে আসো, একসাথে ঘুমাই!(আমি)
>> হুম এবারের মতন মাপ করে দিলাম! দারাও লাইট টা অফ করে আসি!(নিলিমা)
++++++সমাপ্ত++++++


Post a Comment

Previous Post Next Post